জাতীয়

রাস্তা খালি করতে প্রয়োজনে শক্তি প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক : দাবি আদায়ে সড়ক অবরোধের পথ বেছে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান। জনদুর্ভোগের বিষয়টি সামনে এনে শিক্ষার্থীদের উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন তিনি।

একইঙ্গে তিনি শিক্ষার্থীদের এ বলেও সাবধান করেছেন যে, আমরা অনেকক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করছি আর কিছুক্ষণ পর আমরা আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করবো রাস্তা খালি করার জন্য।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এরআগে গতকাল রাতেও এই একই এলাকায় সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার সেদিনের মতো সড়ক ছাড়েন তারা। গতকাল সন্ধ্যায় সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসার পর বিক্ষোভ শুরু করেন তারা।

দুপুরের দিকে নীলক্ষেত মোড়ে গিয়ে সাজ্জাদুর রহমান বলেন, পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নীলক্ষেত এলাকা ও এর আশপাশ এলাকায় রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই শিক্ষার্থীদের আমরা অনুরোধ করেছি- জনদুর্ভোগ কমানোর জন্য তারা যেন রাস্তা ছেড়ে দেয়। কিন্তু তারা আমাদের এই অনুরোধ রাখেনি।

ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সাত কলেজের অধ্যক্ষরা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে গেছেন। অধ্যক্ষরা আন্দোলনরত শিক্ষার্থীদের জানিয়ে গেছেন যে, তারা আজকে এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মিটিংয়ে বসবেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের জানানো হবে।

তিনি বলেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষের কথা শুনছেন না তারা চাচ্ছেন এক্ষুনি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হোক। তবে আমরা অনেকক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করছি আর কিছুক্ষণ পর আমরা আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করবো রাস্তা খালি করার জন্য।

তিনি আরও বলেন, আমরা তাদের আবারও রাস্তা ছাড়ার অনুরোধ জানাবো। কেননা নীলক্ষেত ঢাকা শহরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এলাকা। এইখানে যানজটের সৃষ্টি হওয়ার কারণে এখন সারা ঢাকায় যানজট ছড়িয়ে পড়েছে। এতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

দুপুর সাড়ে ১২টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে নীলক্ষেতে যান সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকারসহ বেশ কয়েকজন শিক্ষক। সাত কলেজের বিষয়ে আজ বিকেলে সিদ্ধান্ত নেব- এ কথা জানিয়ে শিক্ষার্থীদের তারা সড়ক ছাড়তে বললেও সে আহ্বান পাত্তা পায়নি শিক্ষার্থীদের কাছে। শিক্ষার্থীরা এ সময় উল্টো ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি মনোভাবের বহিঃপ্রকাশ এই সিদ্ধান্ত। অচিরেই পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে চলমান পরীক্ষা শেষ করার দাবি জানান তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা