জাতীয়

আল জাজিরার প্রতিবেদন হলুদ সাংবাদিকতা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে করা আল জাজিরার প্রতিবেদনটিকে হলুদ সাংবাদিকতা হিসেবে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এটিকে ভিত্তিহীন, সন্ত্রাসী মদদপুষ্ট ও দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, একটি বিশেষ গোষ্ঠী নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এটি করেছে। বাংলাদেশকে হেয় করে সরকারকে বেকায়দায় ফেলতে এমন প্রতিবেদন করা হয়েছে।

সম্প্রতি মদ খেয়ে রাজধানীসহ সারাদেশে বেশ কয়েকজন মারা গেছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভেজাল মদ পান না করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, করোনার কারণে মদ আমদানি বন্ধ; যে কারণে ভেজাল মদের উৎপাদন বাড়ছে। যারা মদ্যপান করেন, তারা ভেজাল মদ পান করবেন না।

এর আগে, আল জাজিরার সংবাদকে ভিত্তিহীন ও সন্ত্রাসী মদদপুষ্ট বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে সরকার। সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটিকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং অরাজকতা তৈরির উদ্দেশ্যে অপপ্রচার হিসেবে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদটি ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের আগে থেকে মুক্তচিন্তা ও প্রগতিশীলতার বিপক্ষে থাকা শক্তি জামায়াত-ই-ইসলামীর মতো সন্ত্রাসী দলের প্রচারণার অংশ মাত্র। এটি এক ধরনের সন্ত্রাসী গ্রুপ এবং লন্ডনসহ অন্যান্য স্থানে তাদের সহযোগীদের ষড়যন্ত্রের অংশ। দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার নীল নকশা হওয়ায় এ প্রতিবদনকে প্রত্যাখ্যান করেছে সরকার।

আল জাজিরার সংবাদটিতে মুক্তিযুদ্ধে রাজাকারদের হাতে বাঙালি জনতার বিরুদ্ধে জেনোসাইড ও দুই লাখ নারীকে ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়নি বলেও সমালোচনা করা হয়। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড নিয়ে ডেভিড বাগম্যানের বিরোধিতার উল্লেখ করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সংবাদ হিসেবে বর্ণনা করা হয়।

বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বরতদের বিরুদ্ধে রিপোর্ট করাকে সংবাদ মাধ্যমটির দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয়, বেশ আগে থেকেই আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপগুলোর পৃষ্ঠপোষকতায় জামায়াত-ই-ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা