জাতীয়

মধ্যপ্রাচ্যে দক্ষ চালকের কর্মসংস্থান বিষয়টি উঠছে একনেকে

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে ব্যক্তিগত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানিতে প্রায় ১ লাখ দক্ষ গাড়ি চালকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বাংলাদেশি দক্ষ চালকের চাহিদা রয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় একনেক বৈঠকে প্রকল্পটি উপস্থাপন করা হবে। যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে।

সেজন্য দেশের ৬১টি জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ চালক তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এসব চালকদের পরীক্ষা ও লাইসেন্স দেওয়ার জন্য সৌদি আরবের দাল্লাহ আল বাকারা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। কোম্পানি বাংলাদেশি চালকদের প্রশিক্ষণ শেষে পরীক্ষা নেবে এবং লাইসেন্স দেবে।

সৌদির এই কোম্পানি ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। লাইসেন্স পাওয়ার পর চালকরা পারস্য উপসাগরের তীরবর্তী তেলসমৃদ্ধ জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল) দেশে ড্রাইভিং পেশায় কাজ করতে পারবেন। জিসিসিভুক্ত দেশগুলো হলো—কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত।

১০৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে যুব উন্নয়ন অধিদফতর। প্রকল্পের আওতায় দেশে পরিবহন খাতের জন্য দক্ষ গাড়ি চালক তৈরি করা, বেকার যুবকদের জন্য পরিবহন খাতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং যুবকদের দারিদ্র্য বিমোচনের পাশাপাশি টেকসই জীবিকা নিশ্চিত করাও অন্যতম উদ্দেশ্য। ৮টি বিভাগের ৪০টি জেলায় প্রকল্পটি চলতি সময় থেকে ২০২৩ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

যুব উন্নয়ন অধিদফতর জানায়, ৪০ হাজার জনকে প্রশিক্ষণ, ৮০টি যানবাহন, ৪৩টি কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম কেনা, ৪০৫টি অফিস সরঞ্জাম, ৪ হাজার ৭০৮টি আসবাবপত্রসহ প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা হবে। প্রশিক্ষণ ও চাকরি বাজারের মধ্যে সংযোগ স্থাপন এবং যুব সমাজকে যুব সম্পদে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি মাথায় রেখে প্রকল্পটি নেওয়া হচ্ছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (যুব) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দেশে বিদেশে অনেক দক্ষ চালক প্রয়োজন। ফলে দেশে-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য নিয়েই প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষ গাড়ি চালক তৈরি হবে। দক্ষ গাড়িচালক বিদেশে কর্মরত হলে বৈদেশিক মুদ্রা আহরণে ইতিবাচক ভূমিকা রাখবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে দক্ষ গাড়ি চালকরা প্রত্যক্ষ ভূমিকা রাখবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা