ঢাকায় পৌঁছেছে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন 
জাতীয়

ঢাকায় পৌঁছেছে চুক্তির ৫০ লাখ ডোজ ভ্যাকসিন 

নিজস্ব প্রতিবেদক : চুক্তির ৫০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে বেক্সিমকোর টঙ্গি স্টোরেজে নিয়ে যাওয়া হবে। প্রক্রিয়া শেষে সিভিল সার্জনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টায় আসার কথা থাকলেও কিছু সময় আগে টিকাবাহী বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাজমুল হাসান পাপনসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২০ জানুয়ারি বাংলাদেশকে উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনার টিকার পাঠায় ভারত।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা