জাতীয়

নির্ধারিত দিনে হচ্ছে না জাতীয় কবিতা উৎসব

নিজস্ব প্রতিবেদক : করোনা উদ্ভূত পরিস্থিতিতে এবারের জাতীয় কবিতা উৎসব-২০২১ আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উৎসবের তারিখ ও সময় ঘোষিত হবে।

রোবাবর (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতের পরিচালনায় পরিষদের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার শুরুতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুর্তজা বশীর, কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, শিল্পী আজাদ রহমান, অজয় কর, অভিনয়শিল্পী আলী যাকের, কবি আবুল হাসনাত, কথাসাহিত্যিক রাহাত খান, কথাসাহিত্যিক রশীদ হায়দার, কবি আলম তালুকদার, নাট্যকার মান্নান হীরা, কবি হিমেল বরকত, কবি আয়াত আলী পাটওয়ারীসহ শিল্প-সাহিত্য অঙ্গন ছাড়াও বিভিন্ন অঙ্গনের যারা প্রয়াত হয়েছেন তাঁদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা