জাতীয়

জাতিসংঘে এলডিসি থেকে উত্তরণের বিষয় তুলে ধরেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ত্রিবার্ষিক পর্যালোচনা সভা। এ ত্রিবার্ষিক পর্যালোচনায় প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এক বিশেষজ্ঞ সভায় আনুষ্ঠানিকভাবে সিডিপির কাছে নিজের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ।

মঙ্গলবার ( ১২ জানুয়ারি) অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। বৈঠকে একটি উপস্থাপনার মাধ্যমে সাম্প্রতিক আর্থ সামাজিক উন্নয়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পক্ষে বাংলাদেশের সর্বশেষ অবস্থান তুলে ধরেন ইআরডির সচিব ফাতিমা ইয়াসমিন।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে উত্তরণ প্রক্রিয়াকে টেকসই করার লক্ষ্যে উত্তরণোত্তর কালে বর্তমান সুযোগ-সুবিধা আরও বেশি সময় ধরে অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। অন্যদিকে সিডিপির সভাপতি হোসে আন্তনিও অকাম্পোসহ সংস্থাটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও এ সময় বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন গতিধারার প্রশংসা করেন।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সিডিপির ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সব মানদণ্ড পূরণ করতে যাচ্ছে। মঙ্গলবারের বৈঠকে এ উত্তরণ প্রক্রিয়াকে টেকসই করতে প্রস্তুতি নেয়ার জন্য সিডিপিকে ২০২৬ সাল পর্যন্ত ৫ বছরের সময় দেয়ার আহ্বান জানান বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা।

এর আগে ২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত সিডিপির সর্বশেষ ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় প্রথমবারের মতো স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হয় বাংলাদেশ। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোনও দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ লাভ করে।

সিডিপির প্রবিধান অনুযায়ী, উত্তরণের সুপারিশ লাভের পর একেকটি দেশকে প্রস্তুতি নেয়ার জন্য ৩ থেকে ৫ বছর সময় দেয়া হয়। আগামী মাসে অনুষ্ঠেয় পর্যালোচনা সভায় এ সুপারিশ পাওয়া গেলে ৫ বছরের প্রস্তুতি শেষে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ কার্যকর হবে ২০২৬ সালে। প্রস্তুতিকালীন এ সময়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে প্রাপ্ত সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

তাছাড়া বর্তমান নিয়মে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বাংলাদেশ ২০২৬ সালের পর আরও ৩ বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা ভোগ করতে পারবে। মঙ্গলবারের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, জেনেভায় বাংলাদেশের জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, ইআরডির যুগ্ম সচিব ও সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা