জাতীয়

করোনামুক্ত সনদ নিয়ে দেশে ফিরছেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : শীতের শুরু থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর এ কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) করোনাভাইরাস নেগেটিভ সনদ ছাড়া যাত্রীদের ফিরে আসার ব্যাপারে জিরোটলারেন্স নীতি অবলম্বন করছেন। ফলে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা যাত্রীদের প্রায় শতভাগই এখন করোনামুক্ত সনদ সঙ্গে নিয়ে ফিরছেন।

গত ৫ ডিসেম্বর করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করা যাবে না- মর্মে নির্দেশনা জারির করা হয়। এরপর থেকে একাধিক এয়ারলাইন্স, ফ্লাইট অপারেটর এমনকি যাত্রীদেরও আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ফলে বিভিন্ন এয়ারলাইন্স ও যাত্রীরা এখন নিজেরাই সচেতন হয়ে করোনা নেগেটিভ সনদ নিয়ে ফিরছেন।

তবে হাতে গোনা দু-একজন আরটি-পিসিআর ল্যাবরেটরির রিপোর্টের বদলে র্যাপিড টেস্ট সার্টিফিকেট নিয়ে ফিরছেন। আরটি-পিসিআর ল্যাবরেটরি ছাড়া অন্য কোনো সার্টিফিকেট গ্রহণযোগ্য না হওয়ায় তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২৮ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ১৭টি ফ্লাইটে দুই হাজার ১০০জন যাত্রী আসেন। এদের মধ্যে রোববার দুপুর ১টার দিকে ইস্তাম্বুল থেকে আসা টিকে-৭১২ ফ্লাইটের একজন যাত্রী র‌্যাপিড টেস্ট সনদ নিয়ে আসেন।

তিনি জানান, আরটি-পিসিআর ল্যাবরেটরিতেও টেস্ট করিছেন তিনি। তবে রিপোর্ট পেতে দেরি হওয়ায় তিনি র্যাপিড টেস্ট সনদ নিয়েই ফিরেছেন। পরে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হাজি ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে আরটি-পিসিআর ল্যাবরেটরি চালুর ফলে করোনা নেগেটিভ সনদ ছাড়া প্রবাসফেরত যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ কমেছে। ল্যাবরেটরি চালুর ফলে এখন ইউরোপ ফেরত যাত্রীদের সাতদিনের মধ্যে এবং অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের তিনদিনের মধ্যে নমুনা পরীক্ষা করে দ্রুত রিপোর্ট দেয়া হচ্ছে। পরীক্ষায় নেগেটিভ আসলে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা