জাতীয়

মাদক ব্যবসায়ীর গুলিতে পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গুলিতে এএসআই মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

এ ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-উর রশিদ বলেন, ‘বৃহস্পতিবার সকালে রায়বাজারে অভিযানে গেলে এ ঘটনা ঘটে। পরে বিস্তারিত জানানো হবে। ’

জানা গেছে, গুলিবিদ্ধ ওই পুলিশ কর্মকর্তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুরে থানার (ওসি) (অপরেশন) দুলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালের মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকায় একটি বাসায় পুলিশ অভিযানে যায়। সেই বাসায় থাকা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইব্রাহিম এর নেতৃত্বে চারজন অবস্থান করতে থাকে। পরে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে এতে পুলিশ কর্মকর্তা উজ্জ্বল গুলিবিদ্ধ হয়। পুলিশও পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ী ইব্রাহিম গুলিবিদ্ধ হয়, পরে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় বাকিরা পালিয়ে যায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা