জাতীয়

মানুষের মস্তিষ্কে আঘাত হানতে চাই: মনিরুল 

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস বন্ধে কড়া পদক্ষেপের কথা বলেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, হাজত খাটিয়ে কিংবা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। কারণ উগ্রবাদের চাষ হয় মানুষের মস্তিষ্কে। এই জায়গায় আমরা আঘাত হানতে চাই।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘তারুণ্যের বাংলাদেশ’ শিরোনামে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় মনিরুল ইসলাম আরো বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা জঙ্গিবাদ, উগ্রতা দমন বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পরিবার, সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, মসজিদের ইমামসহ সবাইকে এ কাজে এগিয়ে আসতে হবে। আলেমদের সবকিছুর সঠিক ব্যাখ্যা দিতে হবে। তবেই সম্প্রীতির সংস্কৃতি, পরমতসহিষ্ণু মানসিকতার একটা সহনশীল প্রজন্ম গড়ে উঠবে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান মুখ্য পরিচয় হবে না। সবার পরিচয় হবে আমরা মানুষ, আমরা বাঙালি।

দর্শক শ্রোতা পাঠক (ডিএসপি) ও উৎসর্গ বাংলাদেশ কর্মশালাটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ও ডিএসপির সভাপতি জিয়াউল হাসান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা