গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস
জাতীয়

তিন বিশ্ব সংস্থার প্ল্যাটফর্মের কো-চেয়ার হলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : রোগ সৃষ্টিকারী জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা ঠেকাতে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সব কার্যকর ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে বিশ্ব জুড়ে যাত্রা শুরু করেছে নতুন একটি প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক পর্যায়ের তিনটি বিশেষায়িত সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার প্ল্যাটফর্মটি সূচনা হয়। বিশ্বের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’ নামের এই প্ল্যাটফর্মের কো-চেয়ার মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পাশাপাশি বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোত্তেলি-ও গ্রুপটিতে একই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, জাতিসংঘের দুই সহযোগী প্রতিষ্ঠান খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পাশাপাশি প্ল্যাটফর্মটি গঠনে যৌথ ভূমিকা রেখেছে প্রাণীর রোগ প্রতিরোধে বিশ্বজুড়ে কাজ করা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ (ওআইই)।

ওষুধের বিরুদ্ধে জীবাণু ক্রমেই প্রতিরোধী হয়ে ওঠা বা ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’ মোকাবিলায় জরুরি পদক্ষেপ বাস্তবায়নের জন্য কাজ করবে এই গ্রুপটি। বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং মন্ত্রীদের পাশাপাশি গ্রুপটির সদস্য হিসেবে রয়েছেন বেসরকারি খাত এবং নাগরিক সমাজের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা।

বিশ্বজুড়ে পরিচিত এসব সদস্যগণ নিজেদের নেতৃত্ব এবং প্রভাব কাজে লাগিয়ে জীবাণু ধ্বংসে সক্ষম ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। একই সঙ্গে জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার মারাত্মক পরিণতির বিষয়ে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবেন তারা। এর পাশাপাশি ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে সহায়তাও দেবেন প্ল্যাটফর্মটির সদস্যরা।

বিশ্বজুড়ে অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালনের মধ্যে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স বিষয়ক আন্তঃসংস্থা সমন্বয় গ্রুপের পরামর্শে এবং জাতিসংঘ মহাসচিবের সমর্থনে প্ল্যাটফর্মটির সৃষ্টি হয়।

ওষুধের বিরুদ্ধে জীবাণু ক্রমেই প্রতিরোধী হয়ে ওঠাকে বিশ্বের সবচেয়ে জরুরি হুমকি বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের স্বাস্থ্যের জন্য এই পরিস্থিতি খুবই মারাত্মক বলে বর্ণনা করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, এই পরিস্থিতিতে বিপন্ন হতে পারে খাদ্য নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন আর ক্ষতিগ্রস্ত হতে পারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) বাস্তবায়নে অর্জিত অগ্রগতি। রোগ সৃষ্টিকারী জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠতে থাকলে স্বাস্থ্য সেবার ব্যয়, হাসপাতালে ভর্তি, চিকিৎসার ব্যর্থতা, অসুস্থতার তীব্রতা এবং মৃত্যু বাড়বে বলেও সতর্ক করেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা