জাতীয়

মালয়েশিয়ায় ৪ খাতে বাংলাদেশিরা বৈধ হতে পারবেন

সান নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত ৪ খাতের কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশসহ ১৫টি দেশের নাগরিকরা (সাধারণ কর্মী) এ সুযোগ নিতে পারবেন। আগামী ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বৈধকরণ প্রক্রিয়া চলবে।

শনিবার (১৪ নভেম্বর) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, মালয়েশিয়া সরকার সে দেশে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ ১৫টি দেশের সাধারণ কর্মীদের ‘পুনরুদ্ধার কর্মসূচি’ ঘোষণা করেছে। যে চার ৪ খাতের কর্মীদের বৈধতা দেওয়া হবে, সেগুলো হলো— কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও অ্যাগ্রিকালচার।

বৈধ হওয়ার এই কর্মসূচির জন্য কোনো এজেন্ট বা ভেন্ডর নয়, শুধু নিয়োগকর্তা বা কোম্পানিকে অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করতে হবে। কোম্পানি ছাড়া অন্য কারো মাধ্যমে বা নিজে ইমিগ্রেশনে গিয়ে বৈধ হওয়া যাবে না। আবেদন করতে হবে [email protected] ঠিকানায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা