জাতীয়

এমপি হোস্টেলে তেলাপোকা-উইপোকার উপদ্রব, সংসদীয় কমিটির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ সংলগ্ন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ সদস্যদের বাসস্থান এমপি হোস্টেলে তেলাপোকা-উইপোকার উপদ্রব ও সামান্য বৃষ্টিতেই ভবনের সামনে জলাবদ্ধতা, অগ্নি নির্বাপণ ব্যবস্থার সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।

একইসঙ্গে ভবনের তেলাপোকা-উইপোকা নির্মূল, ভবনের সামনে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা স্থাপনসহ ভবনের সামনে থেকে সাইনবোর্ড, বিলবোর্ডসহ নানা ব্যানার-প্যাস্টুন অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে সংসদীয় কমিটির পক্ষ থেকে।

এছাড়া সংসদ-সদস্য ভবন সমূহের ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান শর্তাবলীর পরিবর্তণ, পরিবর্ধন ও সংশোধনের জন্য সংশোধিত ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সংসদ কমিটির ৬ষ্ঠ বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, নূর মোহাম্মদ, মনজুর হোসেন, শওকত হাচানুর রহমান (রিমন) বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন সংসদ-সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক নাহিদ ইজাহার খান এবং যুগ্ম আহ্বায়ক নার্গিস রহমান।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মানিক মিয়া এভিনিউস্থ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবন, পুরাতন সংসদ সদস্য ভবন এবং মন্ত্রী হোস্টেলস্থ স্থায়ী কমিটির সভাপতি বৃন্দের কার্যালয়কে সিসি টিভির আওতায় আনা এবং অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি স্থাপনের জন্য সুপারিশ করা হয়। এছাড়া গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ও পুরাতন মসজিদকে সংস্কার পূর্বক আধুনিকরণের জন্য সুপারিশ করে। মানিক মিয়া এভিনিউস্থ সংসদ সদস্য ভবনের সামনে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য সিটি কর্পোরেশন ও ওয়াসাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

এছাড়া সংসদ ভবন এলাকায় বেওয়ারিশ কুকুর দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা