জাতীয়

৭ মাস পর খুলছে জাদুঘর

নিজস্ব প্রতিবেদক : ৭ মাস পর আগামী ১ নভেম্বর সীমিত পরিসরে খুলবে জাতীয় জাদুঘর। করোনার কারণে ২৬ মার্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সরকারি এই প্রতিষ্ঠানটি। জনসাধারণের জন্য বন্ধ থাকলেও এসময় দাপ্তরিক কাজ অব্যাহত ছিল জাদুঘরে। গ্যালারি বন্ধ থাকায় নিরাপত্তা কর্মীরা ছিলেন কর্মহীন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় জাদুঘর ঘুরে দেখা যায়, প্রতিটি ফ্লোরে চলছে ধোয়া-মোছার কাজ। জাদুঘরের প্রধান ফটকে বসানো হয়েছে দু’টি সংক্রিয় জীবাণুনাশক টানেল। নিচ তলায় তৈরি করা হচ্ছে কাঠের নাম ফলক। এছাড়া প্রতিটি গ্যালারির নিরপত্তা কর্মীদের তাদের গ্যালারি পরিষ্কারের কাজে ব্যস্ত দেখা গেছে।

১ নভেম্বর থেকে খুললেও জাদুঘরে প্রবেশ সীমাবদ্ধ থাকবে সীমিত সংখ্যক মানুষের জন্য। আগে যেখানে দিনে ৩-৪ হাজার মানুষ পরিদর্শন করতেন, সেখানে এখন পরিদর্শনের সুযোগ পাবেন মাত্র ৫০০-৮০০ জন। জাদুঘরে প্রবেশের জন্য গেটে টিকিটের ব্যবস্থা থাকবে না। টিকিট কাটতে হবে অনলাইনে। সেই টিকিটের ডাউনলোড কপি বা প্রিন্ট কপি বা টিকিট নম্বর গেটে দেখানো সাপেক্ষে জাদুঘরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা এমনটাই জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

আরও নিদের্শনা আছে, জাদুঘরে প্রবেশের জন্য প্রতিটি দর্শনার্থীকে অবশ্যই মাস্ক পরতে হবে। অবশ্যই সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে।

জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান (এনডিসি)বলেন, ১ নভেম্বর থেকে জাতীয় জাদুঘর রি-ওপেনিং হবে। সীমিত সংখ্যক দর্শনার্থীর জন্য এটা ওপেন করবো। আমরা চাচ্ছি সকালের শিফটে ২০০ এবং বিকালে শিফটে ৩০০ জনের মতো যেন পরিদর্শন করতে পারেন। গেটে কোনও টিকিট বিক্রি করবো না আমরা। টিকিট বিক্রি হবে অনলাইনে। আমাদের ওয়েবসাইটে টিকেট বাটন তৈরি করা হয়েছে। সেখানে ক্লিক করে দর্শনার্থীরা টিকিট কাটতে পারবে। দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মানে কিনা সে বিষয়ে মনিটরিং করার জন্য প্রতিটি ফ্লোরের জন্য একটি করে কমিটি গঠন করা হয়েছে।

অনলাইনে টিকিট কাটবেন যেভাবে : অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমেই যেতে হবে (http://nationalmuseumticket.gov.bd/) এই লিংকে। সেখান থেকে Buy Ticket ডায়লগ বক্সে যাবতীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর Purchase eTicket অপশনে ক্লিক করে জাদুঘরে ভ্রমণের তারিখ, টিকিট সংখ্যা লিখে Add বাটনে ক্লিক করতে হবে। একের অধিক টিকেট কিনতে Add More Ticket বাটনে ক্লিক করা লাগবে। Make Payment বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট সম্পন্ন করে Print Ticket অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে হবে। জাদুঘরে প্রবেশের সময় প্রথম গেট সংলগ্ন ই-টিকিট কাউন্টারে প্রিন্ট কপিটি প্রদর্শন ভেতরে প্রবেশ করতে হবে।

জাদুঘরের প্রবেশ ফি : জাদুঘরে প্রবেশের জন্য বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৩০০ টাকা এবং অন্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা