জাতীয়

বাংলাদেশ-কোরিয়া উচ্চপর্যায়ের অর্থনৈতিক সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গত সোমবার বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে সিউলে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়ংওয়ান গ্রুপ এবং ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজ যৌথভাবে বাংলাদেশের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটির সম্মানে এ সভার আয়োজন করে।

সিউলের ইয়োউইদোতে অবস্থিত এফকেআই টাওয়ারে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দক্ষিণ কোরিয়ার শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেন। বৈঠকে উভয় দেশের মধ্যে উৎপাদন খাত, উন্নত প্রযুক্তি এবং শিল্প সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাকিল।

কোরীয় পক্ষের প্রতিনিধিদলে ছিলেন- কোরিয়া-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা কমিটির প্রধান তথা ইয়ংওয়ান গ্রুপের চেয়ারম্যান সুং কি-হাক, ইয়ংওয়ান গ্রুপের ভাইস চেয়ারপারসন সুং রে-ইউন, এফকেআই-এর নির্বাহী ভাইস চেয়ারম্যান কিম চ্যাং-বিওম এবং এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাংক অব কোরিয়ার চেয়ারম্যান ও সিইও হবাং কি-ইয়ন বৈঠকে উপস্থিত ছিলেন।

সফরকালীন সময়ে বাংলাদেশের এই প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লি হিউং-ইল এবং বাণিজ্যমন্ত্রী পার্ক জং-সুং-এর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

এ ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কোরিয়ার বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিক্স, এসকে হাইনিক্স, এলজি ইলেকট্রনিক্স, হানওয়া ওশান এবং নাভার-এর শীর্ষ নির্বাহীদের সাথে প্রতিনিধি দলটির বৈঠক নির্ধারিত রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উন্নত উৎপাদন শিল্প এবং লজিস্টিকস খাতে সহযোগিতা বাড়াতে তারা এলজি এআই রিসার্চ, ফিউরিওসাএআই এবং বুসান বন্দর পরিদর্শন করবেন।

উল্লেখ্য, কোরিয়ান পোশাক জায়ান্ট ইয়ংওয়ান গ্রুপ ১৯৮০ সাল থেকে বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। বাংলাদেশে রপ্তানি-মুখী ব্যবসার অন্যতম প্রধান উৎপাদন হাব হিসেবে পরিচিত 'কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন' প্রতিষ্ঠা ও উন্নয়নে মূল ভূমিকা পালন করেছে এই প্রতিষ্ঠানটি।

বৈঠকে ইয়ংওয়ান গ্রুপের ভাইস চেয়ারপারসন সুং রে-ইউন বলেন, ‘বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আমাদের অত্যন্ত মূল্যবান এবং বিশ্বস্ত ব্যবসায়িক অংশীদার, যার সাথে আমরা একসাথে বড় হয়েছি। আমরা আশা করি, এই উচ্চপর্যায়ের সফর উভয় দেশের পারস্পরিক বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে, অর্থনৈতিক আদান-প্রদান বাড়াবে এবং টেকসই প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।

’সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা