ছবি: সংগৃহীত
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থেকে গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর সমাধান বের করার ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ওলবাকিয়া-ভিত্তিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সভাটির আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঢাকার মতো জনবহুল শহরসহ রাজধানীর বিভিন্ন এলাকা ও হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ অবস্থায় সময়ক্ষেপণ না করে মাঠপর্যায়ে নেমে দৃশ্যমান ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তবভিত্তিক পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করা গেলে এ সমস্যা সমাধানে কার্যকর অগ্রগতি সম্ভব।

সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে ফকির মাহবুব আনাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সভা-সেমিনার কিংবা পডকাস্টে আলোচনা চালিয়ে গেলে হবে না; বাস্তব পরিস্থিতিতে সরাসরি কাজ করতে হবে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গবেষণার ফলাফল যেন বাস্তবে প্রয়োগ করা যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। জনস্বাস্থ্যের এই সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর সমাধান উদ্ভাবনে বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে গবেষণার ক্ষেত্রে যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বিচ্ছিন্নভাবে কাজ করার পরিবর্তে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।

আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং বক্তব্য দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি, জেনেটিক্স অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝিয়াওং শি এবং সিমবায়োসি এসইএর প্রধান নির্বাহী ডেভিড কুয়েক ইয়ং কি বক্তব্য রাখেন।

সভায় ওলবাকিয়া-ভিত্তিক প্রযুক্তিসহ বৈজ্ঞানিক গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ডেঙ্গু এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা