ছবি: সংগৃহীত
জাতীয়

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

নিজস্ব প্রতিবেদক

সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টার পর থেকেই রাজধানীর সড়কগুলোতে বাড়তে থাকে যানবাহনের চাপ। অফিসগামী মানুষকে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই আসন না পেয়ে দাঁড়িয়ে গন্তব্যে রওনা হন। আবার অতিরিক্ত ভিড়ের কারণে বাসে উঠতে না পেরে পরবর্তী বাসের অপেক্ষায় থাকেন অনেকে। যাত্রী ওঠানামার কারণে বিভিন্ন স্থানে যানবাহনের গতিও কমে আসে।

রামপুরা ও বাড্ডা এলাকায় সকাল থেকেই ছিল কর্মজীবী মানুষের ব্যস্ততা। সড়কের পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, অন্যদিকে সড়কে ছিল যানবাহনের দীর্ঘ সারি। ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচলও ছিল উল্লেখযোগ্য। যানবাহনের চাপ বাড়ায় গন্তব্যে সময়মতো পৌঁছাতে অনেককে বাড়তি সময় হাতে নিয়ে বের হতে হয়েছে।

হাতিরঝিল এলাকাতেও সকাল থেকে কর্মস্থলমুখী মানুষের ব্যস্ততা চোখে পড়ে। কেউ হেঁটে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে ছুটছিলেন নিজ নিজ গন্তব্যে। যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কের বিভিন্ন অংশে ধীরগতি তৈরি হয়। একই চিত্র দেখা যায় মালিবাগ ও মৌচাক এলাকায়। বাসের অপেক্ষায় যাত্রীদের ভিড়, গাড়ির হর্ন আর সড়কে এগিয়ে চলার ব্যস্ততায় ফিরে আসে রাজধানীর চিরচেনা কর্মদিবসের চিত্র।

এদিকে পল্টন এলাকায়ও সকাল থেকে বাড়তে থাকে মানুষের চলাচল। অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের পদচারণায় ব্যস্ত হয়ে ওঠে ফুটপাত। কেউ দ্রুত পায়ে গন্তব্যে ছুটছেন, আবার কেউ যানবাহনের ফাঁকে রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছেন। সড়কে বাড়তি চাপ থাকায় চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা যায়।

বাড্ডা এলাকায় দায়িত্ব পালনরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত যানজটও ছিল উল্লেখযোগ্য। তবে ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যানবাহনের চাপ কমেছে এবং তেমন যানজট নেই।

সড়কে যানবাহনের চাপ বাড়ায় গণপরিবহনের চালকদেরও বাড়তি সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হচ্ছে। বাসচালক আবুল কালাম বলেন, ছুটি শেষে আজ সড়কে গাড়ি ও যাত্রী—দুটির চাপই বেশি। যানজটের কারণে এক স্থান থেকে অন্য স্থানে যেতে আগের চেয়ে বেশি সময় লাগছে। বাসে যাত্রী ওঠানামার সময়ও ভিড় সামলাতে হচ্ছে। সব মিলিয়ে সড়কে আবারও আগের ব্যস্ততা ফিরে এসেছে।

অফিসগামী যাত্রী মো. মকবুল হোসেন বলেন, ছুটি শেষে কাজে যোগ দিতে সকালে বের হয়ে রাস্তায় প্রচুর ভিড় দেখতে পেয়েছেন। বাসে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে। বাসে উঠতে পারলেও অতিরিক্ত ভিড়ের কারণে স্বস্তিতে যাতায়াত করা কঠিন হয়ে পড়ছে। যানজট থাকলে অফিসে পৌঁছাতেও দেরি হওয়ার আশঙ্কা থাকে।

পথচারী আয়নাল হোসেন বলেন, ছুটির সময়ে রাজধানীর সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম ছিল। তবে আজ সকাল থেকেই আবার আগের মতো ভিড় দেখা যাচ্ছে। যানবাহনের চাপ বেশি থাকায় রাস্তা পার হতেও অপেক্ষা করতে হচ্ছে। মানুষের তাড়া, গাড়ির হর্ন ও যানজট মিলিয়ে রাজধানী আবারও চেনা রূপে ফিরেছে।

দুর্গাপূজার ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও ছুটি শেষে বদলে গেছে সেই চিত্র। কর্মস্থলে ফেরা মানুষের সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রীসংখ্যা ও ব্যক্তিগত গাড়ির চলাচল। ফলে সকালবেলার ব্যস্ত সময়ে বিভিন্ন সড়কে যানজট এবং বাসে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা যায়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা