ছবি: সংগৃহীত
জাতীয়

এবার পূজায় সর্বোচ্চ বরাদ্দ-সর্বোচ্চ ছুটি বাস্তবায়ন করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকার গঠনের মাত্র আট মাসের মধ্যেই এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ বরাদ্দ ও সর্বোচ্চ ছুটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জে জেএম সেন হল পূজামণ্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী জেএম সেন হলে তাঁরা নিয়মিত আসেন। তবে অতীতেও অনেকে এখানে এসে আশ্বাস দিয়েছেন। তাঁরা বলেছিলেন, প্রতিবেশী একটি দেশের সঙ্গে আলোচনা করে ক্ষমতায় থাকার বিষয়ে সমর্থন পেয়েছেন। কিন্তু তাঁরা এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে উল্লেখ করেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, তাঁরা এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। স্বাধীনতার শহীদ ও মুক্তিযোদ্ধারাও এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে এবং সব মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটি তিনি সচেতনভাবেই এড়িয়ে চলেন। কারণ, আইনগতভাবে কোথাও সম্প্রদায়কে আলাদা পরিচয়ে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তাঁরা সমর্থন করেন না। পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধর্মের মানুষের বসবাস রয়েছে এবং কোথাও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীও থাকে। তবে কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চান না তাঁরা।

সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ও ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা