ছবি: সংগৃহীত
জাতীয়
বিমানবন্দরে হট্টগোল

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে রীতিমতো হট্টগোল বেধে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের দীর্ঘ অপেক্ষার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা সামাল দিতে আসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। কিন্তু ঠিক সেই মুহূর্তে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান হুট করেই চড়াও হন তার ওপর। পরিস্থিতি এতটাই খারাপের দিকে যায় যে তিনি নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন।

ঘটনার এখানেই শেষ নয়; তার সঙ্গে থাকা প্রটোকল কর্মীরা বিমানবন্দরের অত্যন্ত সংবেদনশীল বা কেপিআই এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তাকর্মীরা তাতে বাধা দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান এক নিরাপত্তা কর্মকর্তাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন এবং যাত্রীদের কষ্ট করে জোগাড় করা পবিত্র জমজমের পানির বোতলগুলো ট্রলি থেকে ছুড়ে ফেলে দেন।

এই বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং নিরাপত্তাকর্মীকে মারধরের সুনির্দিষ্ট অভিযোগে শুক্রবার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ যাচাই করে ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, অভিযুক্ত এই ব্যক্তির বিরুদ্ধে অতীতে রাজনৈতিক অঙ্গনেও নানা সময়ে শৃঙ্খলা ভঙ্গের কারণে বারবার শাস্তির মুখে পড়ার রেকর্ড রয়েছে।
সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা