জাতীয়

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে তাদের অবস্থানের কারণে ওই এলাকার প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা।

সকালে কারখানার শ্রমিকরা দলবদ্ধ হয়ে আতুরের ডিপো এলাকার সড়কে অবস্থান নেন। পরে তারা বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবি তুলে ধরে বিক্ষোভ করতে থাকেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল ধীর হয়ে পড়ে।

শ্রমিকদের ভাষ্য, দীর্ঘ সময় ধরে তাদের বেতন ও বিভিন্ন ধরনের পাওনা পরিশোধ করা হচ্ছে না। একই সঙ্গে শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণে কারখানা কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বারবার দাবি জানিয়েও সমাধান না পাওয়ায় তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন বলে জানান।

বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং তাদের অন্যান্য দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ সদস্যরা কাজ করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম ঢাকা পোস্টকে জানান, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

তিনি আরও জানান, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা