ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের জেরে উভয় পক্ষের বহু নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

দিনভর চলা এসব ঘটনার কারণে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থান নেয়।

শিক্ষা বোর্ডের সামনে হামলার অভিযোগ

রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ গুরুতর আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত নেছারুদ্দীন রাব্বি জানান, তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল ব্যক্তি এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ছাত্রশিবিরের কর্মী বলে তার সন্দেহ।

আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে বাড়ে উত্তেজনা

সরকারি আলিয়া মাদ্রাসায় হলকেন্দ্রিক বিরোধকে ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

আহতদের মধ্যে সানাউল্লাহ নামে ছাত্রদলের এক সাবেক নেতা গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সংঘর্ষ

এর আগে ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পৃথক ঘটনায় সংঘর্ষের খবর পাওয়া যায়। এসব ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে যান।

ঢাকা কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম অভিযোগ করেন, তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। একইসঙ্গে প্রভা ও ধ্রুব নামে আরও দুই শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ঢামেকে চিকিৎসা নিচ্ছেন আহতরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্থান থেকে আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেলেও কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর আহত অন্তত একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

উত্তেজনা নিয়ন্ত্রণে সতর্ক প্রশাসন

দিনভর সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ, হামলার পেছনের ঘটনা এবং দায়ীদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহলও বাড়ানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা