জাতীয়

ইসির প্রকল্পে কোটি টাকার দুর্নীতি, ঘুস কেলেঙ্কারির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি উন্নয়ন প্রকল্প ‘আইডিইএ-২’-এ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুস লেনদেনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার ব্যবস্থাপনার জন্য আইটি যন্ত্রাংশ কেনাকাটার পুরো প্রক্রিয়ায় বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি অর্থে ক্রয়কৃত সার্ভার ও ল্যাপটপের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহে ব্যাপক ঘাটতি, নিম্নমানের রিফার্বিশড পণ্য সরবরাহ এবং সরবরাহ না করেই বিল উত্তোলনের মতো গুরুতর অনিয়ম সংঘটিত হয়েছে।

একটি তদন্ত কমিটি জানায়, নির্ধারিত পরিমাণের তুলনায় মাদারবোর্ড, হার্ডডিস্ক, এসএসডি, র‍্যাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অনেক কম সরবরাহ করা হয়েছে। কিছু ক্ষেত্রে সরবরাহকৃত পণ্য নতুন না হয়ে পুরোনো ও পুনঃসংস্কারকৃত (রিফার্বিশড) ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তদন্তে আরও উঠে আসে, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব খাটানো, সিন্ডিকেট গঠন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণের বিষয়। কয়েকজন প্রকল্প কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে নগদ অর্থ ও মোবাইল ফোন ঘুস হিসেবে গ্রহণের প্রমাণ পাওয়ার কথাও বলা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজন কর্মকর্তা-কর্মচারীর নাম উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। তাদের মধ্যে কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও পরবর্তীতে নেওয়া অর্থ ফেরত দিয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান টিমওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সল্যুশন টেন্ডার কারসাজির মাধ্যমে কাজ পেয়েছে এবং চুক্তি অনুযায়ী সম্পূর্ণ সরবরাহ না করেই বিল আদায় করেছে। এ ছাড়া প্রকল্প সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ও চ্যাট রেকর্ডের মাধ্যমে যোগসাজশের প্রমাণও পাওয়া গেছে বলে তদন্তে উল্লেখ করা হয়।

নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয়টি প্রশাসনিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রকল্প পরিচালকও জানিয়েছেন, অনিয়মের সঙ্গে জড়িতদের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে এবং কয়েকজনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু কেনাকাটায় নয়, সরবরাহকৃত যন্ত্রাংশ ব্যবহারের ক্ষেত্রেও জালিয়াতি করা হয়েছে। বিভিন্ন জেলা নির্বাচন অফিসে এসব যন্ত্রাংশ স্থাপনের কথা বলা হলেও বাস্তবে তার প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত দল উল্লেখ করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা