জাতীয়
জ্বালানি সংকট: ‘ট্যাগ অফিসার’ এর কি কাজ?

ভোগান্তি থেকে বিশৃঙ্খলার শঙ্কা

আমার বাঙলা ডেস্ক

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মাঠ পর্যায়ের চিত্র তুলে ধরে বলা হয়েছে, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহককে। এতে তারা বিরক্ত হচ্ছেন। এ চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পাম্প কর্মীদের। চলমান পরিস্থিতিতে সংঘর্ষ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, তেল কোম্পানি থেকে যে পরিমাণ জ্বালানি পাম্পগুলোকে দেওয়া হচ্ছে তা চাহিদার তুলনায় কম। তাই গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না পাম্প-সংশ্লিষ্টরা। এ পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি জ্বালানি তেল ঘিরে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয় অনেক পাম্পে। মজুতদারি ঠেকাতেও নেওয়া হয় নানা পদক্ষেপ। পাম্পে নিয়োগ দেওয়া হয়েছে ‘ট্যাগ অফিসার’।

একাধিক জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তারা বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক রয়েছেন। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

রাজধানীর বিমানবন্দর এলাকায় রোববার রাতে অকটেন না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ বাইকাররা। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ক্যাব) কার্যালয়ের বিপরীত পাশের মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বাইকারদের সড়ক থেকে সরিয়ে দেন। এ ছাড়া শরীয়তপুরে তেল না পেয়ে শনিবার শরীয়তপুর-মাদারীপুর সড়কের মনোহর বাজার এলাকায় হাজি আবদুল জলিল ফিলিং স্টেশনের সামনে বিক্ষোভ করেন দেড় শতাধিক কৃষক। পেট্রোল পাম্পটি ঘেরাও করেন তারা। এ ছাড়া নড়াইলে তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যার অভিযোগ উঠেছে। শুধু এসব ঘটনা নয়, কিছু দিন ধরে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠছেন অনেকে।

প্রতিবেদনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের এক নেতার ভূমিকার কথা তুলে ধরা হয়। কেউ যাতে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। পুলিশের ওই প্রতিবেদনে নড়াইলের তানভীর ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবস্থাপক নাহিদ হোসেনকে ট্রাকচাপায় হত্যার বিষয়টি তুলে ধরা হয়। ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। ওই মৃত্যু ঘিরে উদ্ভূত পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে। এতে তেলের জন্য পাম্পগুলোর সামনে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। মোটরসাইকেলের তুলনায় দূরপাল্লার বাসে জ্বালানি সংকট তুলনামূলক কম বলে দাবি করা হয়। চাহিদামতো জ্বালানি আমদানি করতে চুক্তির বাইরে বিকল্প উৎস খোঁজা হচ্ছে– এ তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা