ছবি: সংগৃহীত
জাতীয়

ইইউ পর্যবেক্ষক মিশন শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে, গণভোট নয়

সান নিউজ অনলাইন

গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবেন বলে জানান ইইউ পর্যবেক্ষক মিশন।

রোববার (১১ জানুয়ারি) পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলন রাজধানীর গুলশানে এ কথা বলেন প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই, আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ‍্যালেঞ্জ বলে মনে করে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে বলেও মতামত দিয়েছে তারা।

ইয়ার ইয়াবস জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে দুই মাসের মত সময় বাংলাদেশে কাজ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। নির্বাচনের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকে অপরিহার্য আখ্যা দেন এই ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান।

নির্বাচনে ইইউ ৯০ সদস্যের স্বল্পকালীন পর্যবেক্ষক পাঠাবে জানিয়ে প্রধান পর্যবেক্ষক বলেন কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডসহ মোট সদস্য সংখ্যা হবে ২ শতাধিক।

সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচন প্রত‍্যাশা করে ইইউ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা