ছবি: সংগৃহীত
জাতীয়

হজযাত্রীদের প্লেনের টিকিটে শুল্ক মওকুফ করেছে সরকার

সান নিউজ অনলাইন

আগামী বছর হজে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য বিমান টিকিটে আর আবগারি শুল্ক দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি নতুন আদেশ জারি করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনবিআর প্রেরিত নির্দেশনায় জানানো হয়, হজযাত্রীদের জন্য প্লেনের টিকিটে আরোপিত আবগারি শুল্ক সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগেও বিভিন্ন সময়ে হজযাত্রীদের জন্য বিমান ভ্রমণে শুল্ক ছাড় দেওয়া হয়েছিল। সাধারণত আন্তর্জাতিক রুটের বিমান টিকিট বিক্রির সময় ভ্রমণ কর বা আবগারি শুল্ক যাত্রীদের কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হয়।

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। নতুন সিদ্ধান্তের ফলে হজযাত্রীদের এই অর্থ আর পরিশোধ করতে হবে না।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা