ছবি: সংগৃহীত
জাতীয়

নতুন করে এনবিআর ও বিডা কার্যালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

নতুন করে এনবিআর ও বিডা কার্যালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। রবিবার (২২ জুন) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঢাকার শেরেবাংলা নগর থানাধীন শিশু মেলা থেকে আগারগাঁও সড়কে অবস্থিত এনবিআর ও বিডা কার্যালয় এলকায় এই নিষেধাজ্ঞা থাকবে।

শনিবার (২১ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ রবিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনারের এই নিষেধাজ্ঞা আরোপ করেন।

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা কার্যালয় এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

এর আগে ১৪ জুন থেকে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটক এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি।

সেদিনের গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ফের অনুরোধ জানানো হয়েছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যেকোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই।

এর আগে অপর এক গণবিজ্ঞপ্তি দিয়ে ৯ জুন থেকে একই ক্ষমতাবলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেন ডিএমপি কমিশনার।

‘জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে’ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকা হিসেবে সচিবালয় এবং যমুনা ও আশপাশের এলাকার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড বলে জানানো হয়েছিল।

তার আগে ১০ মে এক গণবিজ্ঞপ্তিতে একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারও আগে ১৩ মার্চ এক গণবিজ্ঞপ্তিতে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়, যাতে যমুনার আশপাশের এলাকা হিসেবে শাহবাগের নামও ছিল।

গেল আগস্টে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে সময়ে সময়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সচিবালয় ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় রাস্তা আটকে নানাবিধ দাবি আদায়ের আন্দোলন করতে থাকে বিভিন্ন পক্ষ।

এমন পরিস্থিতিতে প্রায়ই এসব গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে পুলিশ, যা এখনও অব্যাহত রয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা