সংগৃহীত ছবি
জাতীয়

সাঈদ হত্যা, ৪ আসামিকে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় চার আসামিকে আগামী ৯ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ঐ সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ

রোববার (২ মার্চ) আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এ আদেশ দেন। এ সময় আদালতে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চার আসামিরা হলো - প্রধান আসামি এএসআই আমীর আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী আকাশ।

প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের ঘটনা ২০২৪ সব থেকে বেশি আলোচিত হয়েছে। ঐ সময় রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ ও তাদের সহযোগিরা ক্যাম্পাস থেকে তাকে পিটিয়ে বের করে দেয়। থখন তারা শান্তিপূর্ণভাবে দুই হাত বাড়িয়ে আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়ছিলেন। তখন গুলিতে শহীদ হন আবু সাঈদ। ঐ ঘটনায় জড়িত চার আসামি গ্রেফতারের পর তারা কারাগারে রয়েছেন। এরপর তাদেরকে আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্যে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার তদন্ত এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা