সংগৃহীত ছবি
জাতীয়

একুশে বইমেলায় পাঠকদের তীব্র সমাগম

নিজস্ব প্রতিবেদক: চির গৌরবের অমর একুশে আজ। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ ফুল হাতে নিয়ে আসছেন শ্রদ্ধা জানাতে। এরপর সেখান থেকে সোজা হাঁটছেন মেলাপ্রাঙ্গণের দিকে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর শিশু থেকে শুরু করে বয়স্ক, অধিকাংশরাই বইমেলায় ছুটে যাচ্ছেন।

এ সময় কথা হয় মোহাম্মদপুর থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আল-আমিনের সঙ্গে। তিনি এই প্রতিবেদককে বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যেসব বীরেরা মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়েছিল, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বইমেলায় এলাম। এখন মেলা ঘুরব আর পছন্দের সব লেখকের বই কিনব।

প্রসঙ্গত, পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ সকাল ৮টায় খুলে দেওয়া হয় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। এরপর থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রাণের মেলায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পাঠক সমাগম।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা