সংগৃহীত ছবি
জাতীয়

ভারতীয় জেলে মুক্তির বিনিময়ে দেশি জেলে

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ভারতে আটক ৯০ বাংলাদেশি এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে আগামী ৫ জানুয়ারি মুক্তি পাচ্ছেন।

আরও পড়ুন: জনস্বার্থে ব্যবসা করা উচিত

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের জলসীমায় আটক ৯০ বাংলাদেশি জেলে এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদেরকে হস্তান্তর করা হবে।

৭৮ জন বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। ৯ ডিসেম্বর তাদের আটক করা হয়। এছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরো ১২ বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন।

অন্যদিকে ভারতের ছয়টি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন ৯৫ জন ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা