সংগৃহীত ছবি
জাতীয়

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। বুধবার (১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

বদলি কর্মকর্তারা হলেন- ডিএমপি ট্রাফিকের মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. হাফিজুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর এন্ড ডি -২) বিভাগ, ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের সাখাওয়াত হোসেন সেন্টুকে ডিএমপির সদর দপ্তরে সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগের (ক্রাইম সিন অ্যান্ড সাপোর্ট), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের এহসানুল কামরান তানভীরকে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এসি করা হয়েছে।

আরও পড়ুন : নতুন বছরে বায়ুদূষণে ৮ম স্থানে ঢাকা

এ ছাড়া ডিএমপি সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাস আলীকে ডিএমপির মতিঝিল বিভাগে, সোহেল রানাকে ট্রাফিকের উত্তরা বিভাগে, মো. ওমর ফারুককে গুলশান বিভাগের এসি প্রেট্রোল (ক্যান্টনমেন্ট) এবং একই দায়িত্ব পালন করা মো. দেলোয়ার হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা