সংগৃহীত ছবি
জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা বাসস্ট্যান্ড থেকে বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সীমান্ত (২০) নামে ১ শিক্ষার্থী আহত হন। এরপর রাজধানীর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে তার মৃত্যু হয়। গত (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তাকে ছুরিকাঘাত করা হয়।

আরও পড়ুন: নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে সরে যাব

নিহত শিক্ষার্থী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

নিহতের মামা গালিব বলেন, আমার ভাগিনা নারায়ণগঞ্জ-বনানীর ইউনিভার্সিটিতে যাতায়াত করত। গত বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডে আসেন। এরপর বাসস্ট্যান্ড থেকে বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীরা তার পথ আটকে ফোন চায়। এ সময় তাদেরকে ফোন দিতে না চাইলে তারা আমার ভাগিনাকে ছুরিকাঘাত করে। এর পরে আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা