জাতীয়
বঙ্গ সফটওয়্যার কোম্পানীর নামে সরকারের ১২ কোটি টাকা আত্মসাৎ

সালমান এফ রহমানের ভাতিজি সামিরা জুবেইরীর ‘বঙ্গ’ নিয়ে রঙ্গ!

নিজস্ব প্রতিবেদক: ২০১৪ সালে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ১২ কোটি ৩৪ লাখ টাকা খরচ করে ‘বঙ্গ’ নামের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টিম ইঞ্জিনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিরা জুবেরী হিমিকার নিকট থেকে বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা ওসিআর কিনেছিল। বাংলা ভাষায় হাতে লেখা, টাইপ করা ও ছাপার অক্ষরের লেখাকে যন্ত্রে পাঠযোগ্য লেখায় রূপান্তর এবং বাংলা প্রকাশনাকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য সরকারের এই সফটওয়্যারটি ক্রয় করা হলেও অদ্যাবধি এর কোন ব্যবহার নেই। সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ভাতিজি সামিরা জুবিইরী হিমিকা। বর্তমানে সিনিয়র উপদেষ্টা হিসাবে বেক্সিমকো কম্পিউটারস লিমিটেড চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করছেন।

সফটওয়্যারটি কোথায় আছে, কার দায়িত্বে আছে, কে ব্যবহার করছে, এখন পর্যন্ত এই সফটওয়্যার দিয়ে কি কি কাজ করা হয়েছে এর কোন জবাব কারও জানা নেই। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ থেকে সবগুলো মন্ত্রণালয়ে বাংলা ওসিআর ব্যবহার করানোর জন্য চিঠি দেওয়া হয়েছে এবং তাদের ট্রেনিংও দেওয়া হয়েছে। এরপরেও প্রশ্ন কেন এই সফটওয়্যার দেশের মানুষ ব্যবহার করতে পারছেনা এমন প্রশ্নের জবাবে সামিরা বলেন, আমরা ট্রায়াল দিয়ে দেখেছি আমাদের সফটওয়্যার একশত ভাগ কাজ করে। পৃথিবীতে এমন কোন ওসিআর নেই যা সবসময় শতভাগ সঠিক ফলাফল দেবে। ইংরেজি ওসিআর প্রায় ৩০ বছর ধরে কাজ করে একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে। স্ক্যানিং ভাল না হলে এবং পুরাতন টাইপের ফন্ট যেটা কম্পিউটার ধরতে পারছে না সে ক্ষেত্রে ফলাফল ভাল আসবে না।

সফটওয়্যারটি বানাতে টিম ইঞ্জিনের অন্তত ১২ কোটি টাকা খরচ হয়েছে দাবী করা হলেও মূলত সফটওয়্যারের নামে সরকারের টাকা লোপাট করাই ছিল প্রকল্পটির উদ্দেশ্য। ফলে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিষয়টি আলোচনায় ফিরছে। আগে কেউ এটা নিয়ে কথা বলতে সাহস পায়নি।

সামিরা জুবেইরী হিমিকা বিরুদ্ধে অভিযোগ রয়েছে ‘বঙ্গ’ নামের সফটওয়্যার এখনো পর্যন্ত সরকারকে বুঝিয়ে দেয়নি। আওয়ামী লীগ সরকারের প্রভাব ব্যবহার করতেন তিনি। সাবেক টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সখ্যতা থাকায় সামিরার দাপট ছিল লক্ষণীয়। সালমান এফ রহমানের ভাতিজি হওয়ার কারণে সামিরার টাকা আত্মসাতের অভিযোগ বা দুর্নীতির বিরুদ্ধে সাহস করে কেউ কোনো কিছু বলতেও পারেনি।

সামিরা "ফিফো টেক" এর স্বত্বাধিকারী তৌহিদ হোসেন আর শমী কায়সার মিলে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের জন্য বিভিন্ন কাজ করতেন এবং বিরোধী দলের বিপক্ষে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব / প্রোপাগান্ডা ছড়ানোর জন্য স্ক্রিপ্ট লিখাতেন। যা বিভিন্ন পত্রিকায় এবং ফেসবুকে দেখা যেতো। প্রোপাগান্ডা ছড়ানোর মুল হোতাও ছিল এই সামিরা। সামিরা, তৌহিদ ও শমী কায়সার গং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান সম্পদের মালিক হওয়ায় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য আওয়ামী সরকারের হয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা