সংগৃহীত ছবি
জাতীয়

আদালতে সাবেক পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে আদালতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে গাড়ি করে আদালতে আনা হয়।

আরও পড়ুন: চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন

পুলিশের তথ্যমতে, রোববার (৪ আগস্ট) সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে চাইলে আ’লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় আহত ১ শিক্ষার্থীর ভাই হাফিজ আলী সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এই মামলা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, মামলার এজাহারে রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সাবেক সংসদ সদস্যের হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এ সময় কেন তারা শিক্ষার্থীদের ওপর হামলা করার নির্দেশ দিয়েছিলেন তার কারণ জানতে পুলিশ সাবেক এই মন্ত্রীকে আদালতে তুলে রিমান্ড চাইবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা