সংগৃহীত ছবি
জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠকটি শুরু হয়েছে।

বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। তার আগে গত রবিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়।

আরও পড়ুন: শহীদ পরিবারের দায়িত্ব সরকারের

এরপর গত শুক্রবার (২৭ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধানসহ ৫ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ৬টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পেয়েছেন।

তার আগে সোমবার (১৬ আগস্ট) দেশের অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টার দায়িত্ব পুনঃর্বণ্টন করা হয়। এর আগে রবিবার (৮ আগস্ট) প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টা শপথ নেয়। এ সময় ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩ উপদেষ্টা সেই দিন শপথ নেননি।

এরপরের দিন সোমবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে একটি প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস

এর পরে বুধবার (১১ আগস্ট) শপথ নেয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর শুক্রবার (১৩ আগস্ট) শপথ নেয় আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

সর্বশেষ শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে নতুন করে আরও ৪ উপদেষ্টা শপথ নেয়। এ সময় নতুন উপদেষ্টারা হলো- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা