সংগৃহীত ছবি
জাতীয়

ড. ইউনূসের সাথে বিএনপির বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১টি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর প্রধান উপদেষ্টার অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু, কখন এ বৈঠকটি শুরু হবে, তার নির্ধারিত সময় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির আভাস

এদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির মহাসচিবের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এ সময় দেশের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র মেরামতের জন্য ‘যৌক্তিক’ সময় দেওয়ার কথা বলেছে বিএনপি।

প্রসঙ্গে, বুধবার ১ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এ জন্যই সরকারের সাথে আলোচনা করা দরকার। এ সময় তাদেরকে যৌক্তিক সময়ের ধারণা নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। এতে আমরা কী চাই, ওনারা কী চান, জনগণ কী চায়, একটা আলাপ-আলোচনা তো হতেই হবে। সেই জন্য বলেছি বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত একটি আলোচনা হওয়া দরকার। এতে খুব জোর দিয়ে বলেছি, আজকেও বলছি। নইলে ভুল-বোঝাবুঝি তৈরি হয়।

আরও পড়ুন: দেশে বন্যায় ৫২ জনের মৃত্যু

তার আগে গিত সোমবার (১২ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপির নেতারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা