সংগৃহীত ছবি
জাতীয়

দেশের সকল থানার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে আ’লীগ সরকার পতনের পরে সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। এই অবস্থায় বন্ধ হয়ে যাওয়া দেশের সকল থানার কার্যক্রম পুনঃরায় শুরু হয়েছে।

আরও পড়ুন: রোববার শুরু হাইকোর্টের বিচারকাজ

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এই তথ্যটি জানান।

পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, দেশের মোট ৬৩৯টি থানার সব কয়টিতে অপারেশনাল কার্যক্রম পুনঃরায় শুরু হয়েছে।

তার মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।

আরও পড়ুন: উপজেলার দায়িত্বে ইউএনও

গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে ঢাকাসহ সারাদেশের অধিকাংশ থানায় হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে বিক্ষুব্ধ জনতা ও দুর্বৃত্তরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা