সংগৃহীত ছবি
জাতীয়

চালু হতে পারে ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক: দেশের মোবাইল অপারেটর কোম্পানির সিমে ফের চালু হচ্ছে ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ।

আরও পড়ুন: কোটা আন্দোলন প্রত্যাহার

সোমবার (২৯ জুলাই) বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত গতকাল বিটিআরসি ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ (এমটব) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকেই মোবাইল অপারেটরদের ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

উল্লেখ্য এর আগে, গত বছরের (২০২৩) ১৫ অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য ৩ ও ১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে সর্বনিম্ন ৭ দিন এবং সর্বোচ্চ ৩০ দিন ও আনলিমিটেড এই ৩ মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে, নতুন এই নির্দেশনা বাস্তবায়ন হলে দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ১, ৩, ৭ ও ৩০ দিন এবং আনলিমিটেড মোট ৫ মেয়াদে প্রায় ৪০টি ডাটা প্যাকেজ অফার উপভোগ করতে পারবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা