সংগৃহীত
জাতীয়

দেশে ফিরেছেন ৪৩,০৮৩ জন হাজি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ্জ পালন করতে গিয়ে আরো ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। চলতি বছর এই নিয়ে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৫৮ জনে। এদের মধ্যে পুরুষ ৪৫ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় ৪জন, মিনায় ৬জন ও জেদ্দায় ২জন মারা গেছেন।

আরও পড়ুন: শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক

বুধবার (৩ জুলাই) ভোরে হজ্জের সর্বশেষ বুলেটিনে এই তথ্যটি জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র হজ্জ পালন শেষে এখন পর্যন্ত ৪৩,০৮৩ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে মোট ১০৯টি ফ্লাইটে এ সকল হাজি দেশে এসেছেন। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪১টি, সৌদি এয়ারলাইন্স ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করেন।

হজ্জ শেষে গত সোমবার (২০ জুন) থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ঐ দিন বাংলাদেশ বিমানের ১ম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী সোমবার (২২ জুলাই ) পর্যন্ত ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বন্যার আগাম প্রস্তুতির নির্দেশ

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে মোট ৮৫,২২৫ জন হজ্জযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) সালে বাংলাদেশের জন্য ১,২৭,১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা