সংগৃহীত ছবি
জাতীয়

সকাল থেকেই বিভিন্ন এলাকায় যানজট

নিজস্ব প্রতিবেদক: আজ সপ্তাহের প্রথম কর্মদিবস, সেইসঙ্গে এইচএসসি পরীক্ষা এবং তার উপর, সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি রাজধানীজুড়ে। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু

রোববার (৩০ মে) সকাল থেকে রাজধানীর মহাখালী, মগবাজার, বাংলামোটর ও মোহাম্মদপুর, সায়েন্সল্যাব-নিউমার্কেট এলাকায় যানজটের চিত্র বেশি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই এসব এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে যানজটের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। প্রধান সড়কের পাশাপাশি এসব এলাকার অলিগলিতেও যানজটের সৃষ্টি হয়েছে। গলিতে যারা বসেছিলেন তাদের প্রধান সড়কে প্রবেশ করতে ঘণ্টারও বেশি সময় লেগেছে।

আরও পড়ুন: কল ড্রপের বিষয়ে ছাড় নেই

রাজধানীর মোহাম্মদপুরে যানজটে আটকে পড়া যাত্রী বলেন, প্রতিদিন সকালে যুদ্ধ করে অফিসে যেতে হয়। যানজট প্রায় প্রতিদিনই থাকে এই শহরে। আজ আবার বৃষ্টি এবং এইচএসসি পরীক্ষা শুরু সব মিলে যানজট অন্যদিনের তুলনায় একটু বেশি। তবে কী আর করার, এই যানজটকে মানিয়ে নিয়েই এই শহরে চলতে হবে।

এদিকে এইচএসসি পরীক্ষার্থীরা সকাল ৮টায় বের হয়ে ১০টার আগেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। সঠিক সময়ে যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন সেজন্য বৃষ্টি ও যানজটের বিষয়টি মাথায় রেখেই তারা সকাল সকাল বাসা থেকে বের হয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা