সংগৃহীত
জাতীয়

গাড়ির ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েদাবাদে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ১ যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।

বৃহস্পতিবার (৬ জুন) ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই যুবক মারা যায়।

আরও পড়ুন: ভারতীয় ১৪ ট্রাক চিনি জব্দ

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দুর্ঘঘটনার খবর পেয়ে ভোরের দিকে সায়েদাবাদ হানিফ বাস কাউন্টারের সামনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি , ভোর রাতে অজ্ঞাত ১টি গাড়ি ঐ যুবক্কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পরে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । বর্তমানে তার লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

তিনি আরও বলেন, এ সময় আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এরপর আশপাশের লোকদের জিজ্ঞেস করেও আমরা যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। কিন্তু, নিহত যুবক মানসিকভাবে ভারসাম্যহীন ও উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো বলে জানান যায়। এ জন্য প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা