সংগৃহীত ছবি
জাতীয়

বিদ্যুৎ গেলেই থাকে না নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, অপর্যাপ্ত ও মানহীন বিটিএস (বেস ট্রান্সসিভার স্টেশন) দিয়ে চলছে দেশের টেলিযোগাযোগ সেবা। ফলে বিদ্যুৎ সংযোগ না থাকলে আর নেটওয়ার্ক পাওয়া যায় না। এতে করে গ্রাহকদের চরম বিপাকে পড়তে হয়।

আরও পড়ুন: তৃতীয় ধাপে উপজেলায় ভোট চলছে

মহিউদ্দিন আহমেদ বলেন, জেনারেটর না থাকা, অপর্যাপ্ত টাওয়ার, মানহীন মাইক্রোওয়েভ, মানহীন ব্যাটারি, ওভার হেড ফাইবার এসব সমস্যার জন্য দায়ী।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে সক্রিয় গ্রাহকের বিপরীতে টাওয়ার আছে মাত্র ৪৫ হাজার ২৩১টি। এরমধ্যে রবি আজিয়াটা লিমিটেডের ২ হাজার ২৯৬টি, গ্রামীণফোনের ১২ হাজার ৫২৬টি, বাংলালিংকের ৪ হাজার ৬টি, টেলিটকের মাত্র ৬২১টি টাওয়ার রয়েছে। এর বাইরে এবি হাইটেক কনসোর্টিয়াম লিমিটেডের ৮৬০টি, ইউ ডট কো লিমিটেডের ১৬ হাজার ৬৮৩টি, সামিটের ৪ হাজার ৩৮৮টি, কীর্তনখোলার ৬২১টি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিসিএলের টাওয়ার সংখ্যা মাত্র ৫১৪টি।

আরও পড়ুন: ঈদের আগেই বেতন-বোনাস দিতে হবে

বাংলাদেশ মুঠোফোন অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, নীতিমালায় আছে মোবাইল অপারেটররা নতুন করে আর টাওয়ার তৈরি করতে পারবে না। অর্থাৎ এসব টাওয়ার কোম্পানি থেকে তাদের অর্থের বিনিময়ে সার্ভিস নিতে হবে। অথচ বর্তমানে টাওয়ারের ব্যাটারিগুলো মানহীন হয়ে পড়েছে। যার ফলে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক জটিলতা তৈরি হচ্ছে। সেজন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসির কাছে আমরা অনুরোধ করছি যেন এসব টাওয়ারের মাইক্রোওয়েভের মান এবং ব্যাটারির ধরণ পর্যবেক্ষণ করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা