সংগৃহীত ছবি
জাতীয়

অর্থনীতি সমিতির সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন।

আরও পড়ুন: রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

শুক্রবার (১৭ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন শুরু হবে এবং শেষ হবে শনিবার।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করবেন।

আরও পড়ুন: বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি

অর্থনীতি সমিতি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চ আদালতের বিচারক, বাংলাদেশে অবস্থানরত বিদেশি মিশনের কূটনীতিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ দেশের দূর-দূরান্ত ও বিদেশ থেকে সমিতির প্রায় চার হাজার সদস্যসহ নানা শ্রেণিপেশার গণমান্য ব্যক্তিরা অংশ নেবেন।

দুই দিনের এই দ্বিবার্ষিক সম্মেলনে দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও প্রখ্যাত ব্যক্তিবর্গের সভাপতিত্বে ৯টি কর্ম-অধিবেশনে ১৫০-এর অধিক গবেষকের ১০০টি প্রবন্ধ উপস্থাপিত হবে।এছাড়া সম্মেলনের শেষ দিন সমিতির সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা