সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনা, নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হিট অ্যালার্টের মধ্যেই ঝড়ের আভাস

রোববার (৫ মে) ভোর রাতের দিকে বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. ইসতিয়াক ইসলাম সাফিন (১৮) নামে নিহত হয়েছে এবং ইমাম হাসান (১৯) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত সাফিন উত্তরা কর্মাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৬ টার দিকে ইশতিয়াক ইসলাম সাফিনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাকা সফরে আসছেন অ্যামি পোপ

নিহত সাফিনের মামা পাভেল বলেন, গত রাতে সাফিন ও ইমাম হাসান দুই বন্ধু খিলক্ষেত থেকে টঙ্গী যাওয়ার সময় বিমানবন্দর গোলচত্বরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়। এ সময় সাফিন মোটরসাইকেলটি চালাচ্ছিল। পরে খবর পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে আজ সকালের দিকে মারা যায় আমার ভাগিনা। শাফিনের বন্ধু ইমাম হাসানের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা