সংগৃহীত
জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাঁখারিবাজার এলাকার একটি ভবনের ছাদ থেকে অর্পণ কর্মকার (১৫) নামের স্কুলছাত্র লাফিয়ে নিচে পড়ে মৃত্যু হয়েছে। নিহত অর্পণ ঢাকা কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণিতে পড়ত।

আরও পড়ুন : যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে শাঁখারিবাজার কৈলাশ ঘোষ লেনের ৬ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় অর্পণকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে সোয়া ৫টায় মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা বাবা দিপঙ্কর কর্মকার বলেন, বাড়িটির ৬ষ্ঠ তলায় তারা ভাড়া থাকেন। দুপুরে বাসায় বোনদের সঙ্গে অর্পণের খুনসুটি হয়। এ সময় তার বাবা অর্পণের সঙ্গে রাগারাগি করেন ও একটি চড় মারেন। এতে মন খারাপ করে রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকে। কিছুক্ষণ পর বাবা রুমের দরজা খুলে ডাকতে গেলে তখন বাবার সামনে দরজা আটকে দেওয়ার চেষ্টা করে। তখন রাগ করে তার বাবা তাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেন।

আরও পড়ুন : যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি

তিনি আরও জানান, সামান্য এ কথার জন্যই অর্পণ অভিমান করে দৌড়ে ৭ তলার ছাদে চলে যায়। সেখানে গিয়ে ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে সে।

স্বজনরা বলছে, আহত অবস্থায় ১মে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে ঢামেডিক্যা নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ বলেন, হাসপাতালে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনাটি কোতয়ালী থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা