সংগৃহীত
জাতীয়

সারাদেশে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

আরও পড়ুন : জনগণের সেবা করলে চিন্তা থাকবে না

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাসুদ সারওয়ার বলেন, এবারের ঈদে যাত্রায় সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। শেষ মুহূর্তের সরকারি বেসরকারি ছুটি ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে, সেদিক লক্ষ্য রেখে কাল থেকে সারাদেশে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

আরও পড়ুন : ভালো চিকিৎসা আছে তবুও যেন সংকট

তিনি বলেন, আমাদের স্টেশনের গেটে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। টিকিটের বাইরে কাউকে আমরা প্রবেশ করতে দেব না। জনস্রোত সামাল দেওয়ার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নোটিশ করেছি।

মাসুদ সারওয়ার বলেন, হঠাৎ রেলের ইঞ্জিনে সমস্যা হলে আমাদের অতিরিক্ত ইঞ্জিনের ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত লোকমেটিভও রয়েছে। আশা করছি শেষ মুহূর্তে যেন সুন্দর ঈদ যাত্রা উপহার দিতে পারি।

আরও পড়ুন : চিকিৎসা নিতে হবে নিজ দেশে

তিনি আরও বলেন, মোবাইল কোর্টে সার্বক্ষণিক মনিটরিং চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা