শিশু স্বর্গ

ভোলায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আদিল তপু, ভোলা: শিশুদের ধারা গঠিত ও পরিচালিত জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে ভোলা কুইন আইল্যান্ড কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে ভোলা জেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক ওয়াহীদ ইমন তালুকদারের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক এম হাবিবুর রহমান।

আরও পড়ুন: শিক্ষিত এক যুবকের খাদ্যের জন্য হাহাকার

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলা শওকাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শারমিন জাহান শ্যামলী, সংগীত শিল্পী মনির চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সেন্ট্রলা ইয়ুথ ভলেন্টিয়ার দিপন দে দ্বীপ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামেন্ট মেম্বার তাসনিম আজিজ রিমি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভোলা জেলা এনসিটিএফ এর সম্মনয়কারী আদিল তপু।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ইয়েস, বাংলাদেশ এবং অপারেজেয়- বাংলাদেশ (ন্যাশনাল পার্টনার) সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলা কমিটি এর সভার আয়োজন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের কিশোর-কিশোরী আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও জাতির আশা-আকাক্সক্ষার প্রতীক। তাই শিশুদের আমাদের শিশু বান্ধব পরিবেশ ও সুষ্ঠ ও সুন্দরভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। এর ফলে আমরা উন্নয়ন ও অগ্রগতির পথে এক ধাপ এগিয়ে যাবো।

আরও পড়ুন: সিনহা হত্যা মামলায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড

আজকের শিশুরা পরবর্তীতে হবে এদেশে কর্ণধার। তাই দেশের সার্বিক উন্নয়নে শিশু বান্ধব সমাজ গঠন করতে আমাদের অগ্রনী ভ’মিকা রাখতে হবে। শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। যেন দক্ষ ভাবে গড়ে উঠতে পারে। আর শিশুদের দক্ষ ও অবহেলিত শিশুদের কন্ঠস্বর হয়ে উঠুক ভোলা জেলা এনসিটিএফ।

আলোচনা সভা শেষে ভোলা জেলা এসসিটিএফ এর পক্ষ থেকে গত এক বছর যেসব কাজ বাস্তবায়ন করা হয়েছে তা তুলে ধরা হয়। একই সাথে আগামী ১ বছর যেসব কাজ করা হবে তার কর্মপরিকল্পনা করা হয়। পরে ভোলা জেলা এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মননা স্বারক প্রদান করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা