শিশু স্বর্গ
জাতিসংঘ প্রতিবেদন

৮০ শতাংশ শিশু শৈশবেই টিকা থেকে বঞ্চিত

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, করোনা মহামারিতে দক্ষিণ এশিয়ায় ২ লাখ ২৮ হাজার শিশুর মৃত্যু হতে পারে। একইসঙ্গে ১১ হাজার মাতৃমৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

মহামারির প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে যত দ্রুত সম্ভব সবাস্থ্যসেবার আওতায় নিয়ে আসার তাগিদও দেওয়া হয়েছে প্রতিবেদনে। ইউনিসেফের উদ্যোগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডাব্লিউএইচও) এবং ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) এর সহযোগিতায় প্রতিবেদনটি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারিতে হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় মা ও শিশুর জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই সময় করোনা রোগীর চিকিৎসায় হাসপাতাল ও ক্লিনিকগুলো ব্যবহার করা হয়েছে। নেপাল ও বাংলাদেশে মারাত্মক অপুষ্টিতে ভোগা ৮০ শতাংশ শিশু শৈশবকালীন টিকাদান থেকে বঞ্চিত হয়েছে। যার স্পষ্টত নজির ভারত-পাকিস্তানেও পাওয়া গেছে।

ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক জর্জ লারিয়া আদজেয় বলেন, 'সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় দরিদ্র পরিবারগুলোতে স্বাস্থ্য ও পুষ্টির ওপর মারাত্মক প্রভাব পড়েছে। দরিদ্র মা ও শিশুর জন্য এই সেবাগুলো অপরিহার্য।’

প্রতিবেদনে গর্ভবতী নারী, কিশোর-কিশোরী এবং শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভ্যাকসিন সরবরাহ ও ব্যবস্থাপনা জোরদার এবং শিশুদের প্রয়োজনীয় ওষুধের যোগান নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

ডাব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, 'এই অঞ্চলের দেশগুলো প্রয়োজনীয় পরিষেবাগুলোর ধারাবাহিকতা এবং পুনরায় শুরু করার কার্যক্রম শুরু করেছে।’

মহামারির কারণে দক্ষিণ এশিয়ার ৪২০ মিলিয়ন শিশুর বিদ্যালয়ে যাওয়া বন্ধ। এর পরবর্তী প্রভাব হিসেবে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, সাড়ে ৪ মিলিয়ন মেয়ে কখনও স্কুলে ফিরে যাবে না। একইসঙ্গে যৌন ও প্রজননস্বাস্থ্য এবং তথ্য পরিষেবাদির অবনতির কারণে ঝুঁকিতে আছে এসব শিশুরা।

ইউএনএফপিএ'র এশিয়া প্যাসিফিক বিভাগের আঞ্চলিক পরিচালক বোজঁর এন্ডারসন বলেন, 'দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ও সামাজিক পরিষেবাগুলো বন্ধ হওয়ায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং তথ্য পরিষেবাদির অবনতির কারণে ৩.৫ মিলিয়ন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের সম্ভাবনা রয়েছে।’

দক্ষিণ এশিয়ার ৬টি জনবহুল দেশের (আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা) প্রতি দৃষ্টি নিবদ্ধ করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 'মহামারিজনিত কারণে বেকারত্ব, দারিদ্র্য এবং খাদ্য নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবাদান আরও ব্যহত হয়েছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা