বিজ্ঞান

মেরু অঞ্চলের মন ভোলানো আলোর আভা

সান নিউজ ডেস্ক: পৃথিবীর মেরু অঞ্চলে রাতের আকাশে প্রায়ই রং বেরং এর অদ্ভুত এক আলো দেখতে পাওয়া যায়। এই আলোকে অরোরা (Aurora) বা মেরু প্রভা বা মেরু জ্যোতি বলে।উত্তরের মেরু প্রভাকে অরোরা বোরিয়ালিস(northern lights),দক্ষিনের মেরু প্রভাকে অরোরা অস্ট্রালিস (southern lights) বলে। আর অরোরা বোরিয়ালিস(northern lights) কে রোমান ভাষায় বলে Roman goddess of dawn। আর গ্রীক ভাষায় বোরিস মানে উত্তরের বাতাস। বছরের যে কোন সময়েই এই প্রভা দেখা যেতে পারে। তবে শীতকালে এই প্রভা বেশী দেখা যায়।

স্বর্গীয় অনুভূতি

শুভ্র পাহাড়ের আড়ালে দিগন্ত বিস্তৃত এ আলোকছটা কেমন লাগছে দেখতে? মনোমুগ্ধকর এ আলো দর্শনার্থীদের দেয় এক কোমল স্বর্গীয় অনুভূতি৷ ছবিটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কোলা উপদ্বীপ থেকে নেওয়া৷

‘দ্য হান্টস রিওয়ার্ড‘

এ ছবিটির নাম দেওয়া হয়েছে ‘দ্য হান্টস রিওয়ার্ড’৷ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার দক্ষিণাঞ্চল থেকে তোলা ছবিটি মহাকাশের এক বিশেষ চিত্র ফুটিয়ে তোলেছে৷

অ্যান্টার্টিকার রাত

দক্ষিণ মেরুর শুভ্র বরফের হিমশীতল রাতের তাপমাত্রায় বর্ণীল এ আলোকছটা ধরা পড়ে ক্যামেরায়৷

উত্তর মেরুর উজ্জল দিগন্ত

ফিনল্যান্ডের নিকটবর্তী উত্তর মেরুর এ ছবিটি যখন তোলা হয় তখন আকাশে ছিল আংশিক চাঁদ৷ বরাফাবৃত মেরু অঞ্চলে উপস্থিত মেরুজ্যোতি আর চাঁদের আলো মিলে জন্ম দেয় এমনি এক পরাবাস্তব মুহূর্তের৷

‘জাদুকরী মুহূর্ত‘

আকাশ থেকে মাটিতে নেমে আসা এ মেরুজ্যোতির ছবিটি তুলেছেন আলোকচিত্রী জেনিনে হোলোওয়াটুইক ৷ ক্যানাডার উত্তরাঞ্চল থেকে তোলা দৃশ্যটিকে তিনি বলেছেন ‘জাদুকরী মুহূর্ত‘৷অঞন্টার্টিকার রাত

দক্ষিণ মেরুর শুভ্র বরফের হিমশীতল রাতের তাপমাত্রায় বর্ণীল এ আলোকছটা ধরা পড়ে ক্যামেরায়৷

প্রকৃতির রহস্য

আইসল্যান্ড থেকে তোলা এ ছবি বরফে ঢাকা একটি পাহাড়ের পাদদেশ থেকে নেওয়া৷ নীলাভ মেরুজ্যোতির আভা পুরো এলাকায় জন্ম দিয়েছে এক রহস্যের৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা