বিজ্ঞান

জাদুঘরে যাচ্ছে ‘অটো ড্রেন ক্লিনার’

সান নিউজ ডেস্ক : তরুণ উদ্ভাবক ওবায়েদুল ইসলামের ‘অটো ড্রেন ক্লিনার' জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।

একইসঙ্গে জাদুঘর কর্তৃপক্ষ প্রযুক্তিটি দেখে গ্রহণ করলে জাতীয়ভাবে এই প্রযুক্তি ব্যবহারের উপযোগিতা পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমীনুল ইসলাম।

তিনি বলেন, ওবায়েদুল ইসলামের সর্বাত্মক সহায়তা জেলা প্রশাসন থেকে করা হচ্ছে। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার স্যারের নির্দেশে এই উদ্ভাবককে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

এছাড়া জেলা প্রশাসক স্যার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উপ-পরিচালক স্যারের সঙ্গে কথা বলেছেন। লকডাউন শিথিল হলে ওবায়েদুল ইসলামের অটো ড্রেন ক্লিনার প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উপ-পরিচালক কাছে পাঠানো হবে।

এজন্য জেলা প্রশাসন থেকেই ওবায়েদুল ইসলামকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে। সেখানে প্রযুক্তিটি প্রদর্শনের পরের সিদ্ধান্ত জাদুঘর কর্তৃপক্ষ নেবেন।

ওবায়েদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন থেকে বুধবার (২৩ জুন) আমাকে ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন। অনুদান পেয়ে ভালো লাগছে। কাজের দায়িত্ব ও উৎসাহ আরও বেড়ে গেল।

তিনি আশা প্রকাশ করেন, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষকে প্রযুক্তিটি প্রদর্শন করতে পারলে আমার বিশ্বাস জাতীয়ভাবে এই প্রযুক্তি গৃহীত হবে।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্যম পাংশা গ্রামের বাসিন্দা মোসাম্মৎ আলেয়া বেগমের ছেলে ওবায়েদুল ইসলাম থাকেন মামা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল জলিল শরীফের বাড়িতে।

শিশু বয়সে মা-বাবার মধ্যে বিচ্ছেদ হলে মামা বাড়িতে থেকেই লেখাপড়া করেন। তিনি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি বিভাগের জেনারেল মেকানিকস ট্রেড থেকে এসএসসি ভোকেশনাল এবং খুলনার ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন।

তার উদ্ভাবিত অটো ড্রেন ক্লিনার স্বয়ংক্রিয়ভাবে ড্রেন পরিষ্কার করবে। একইসঙ্গে ড্রেনের ময়লা ও পানি আলাদা করে রাখবে। এই প্রযুক্তি ব্যবহার করে শহরের ড্রেন পরিষ্কার করতে একজন জনবলেরও দরকার হবে না। আর পুরো প্রকল্পটি চলবে সৌরবিদ্যুতের মাধ্যমে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা