সংগৃহীত
প্রবাস

মিশিগানে সড়কে বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : যুক্তারষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলী সাজু (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময়ে তার ছেলে শাহজাহান তামিম ও মেয়ে সানজিদা মুমু গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : সংরক্ষিত সংসদ সদস্যদের শপথ বিকালে

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ওয়ারেন সিটির রায়ান সড়কের টেন মাইল ট্রাফিক পয়েন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া আহত অবস্থায় তার দুই সন্তানকে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

স্থানীয়রা বলেন, ট্রাফিক পয়েন্টের পাশে বামদিকে মোড় নেওয়ার চেষ্টার করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। এসময় অপর গাড়ির চালক ও তার এক সঙ্গী আহত হন। তারাও প্রবাসী বাংলাদেশি।

এদিকে দুর্ঘটনার কারণ ওয়ারেন সিটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আরও পড়ুন : আ’লীগ নেতার লাশ উদ্ধার

নিহত জাহাঙ্গীর আলী সাজুর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে। ব্যবসায়ী সাজু চার বছর আগে সপরিবারে আমিরিকায় যান। তিনি বাস করতেন মিশিগানের ওয়ারেন সিটিতে।

মঙ্গলবার বাদ যোহর ডেট্রয়েট সিটির মসজিদ নুরে জাহাঙ্গীরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মিশিগানের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা