ছবি: সংগৃহীত
প্রবাস

প্রবাসির জমিতে বাড়ি নির্মাণের চেষ্টা

আশরাফুুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ইতালি প্রবাসি আ. মতিন ফিরোজের জমিতে থাকা গাছপালা কেটে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই আইয়ুব আলীর বিরুদ্ধে।

আরও পড়ুন: বাংলাদেশে এলো মিয়ানমারের ৬৮ সীমান্তরক্ষী

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলিজোর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ইতালি প্রবাসি আ. মতিন ফিরোজ গংদের সাথে ভাগিশরীক মৃত আব্দুল জব্বারের পুত্র আইয়ুব আলী ও সবুজ গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন: ১০ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীন

এরই জের ধরে রোববার আইয়ুব আলী গংরা সংঘবদ্ধ হয়ে প্রবাসির জমির অংশ- যাহার খতিয়ান নং ২৯৩, জেএল নং ১০৪, দাগ নং ৬৩৬, ৮৩৯, জমি ১৫ শতক এর উপর থাকা বিভিন্ন জাতের গাছপালা ও বাঁশঝাড় জোরপূর্বক কর্তন করে সেখানে বসতবাড়ি নির্মাণের লক্ষ্যে ইট-বালি মজুদ করে।

এ সময় প্রবাসির অপর চাচাতো ভাই নজরুল ইসলাম বাদশা নিষেধ করায় তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ ব্যাপারে আইয়ুব আলী গংদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা